ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বুড়িগঙ্গায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধুদের সঙ্গে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র সাজ্জাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৫ জুলাই শুক্রবার বিকালে ফতুল্লার পাগলা ঘাট এলাকা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। নিহত সাজ্জাদ ফতুল্লার পাগলা নূরবাগ এলাকার উকিল বাড়ির ভাড়াটিয়া শাহিন মিয়ার ছেলে। সে স্থানীয় হাজী মিছিল আলী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

এর আগে ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা থানাথীন পাগলা ঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও সেদিন তার সন্ধান পায়নি।

এ বিষয়ে পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন বলেন, সাজ্জাদের মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধার করা হয়। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT