নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যুগ্ম-পুলিশ কমিশনার হলেন না.গঞ্জের এসপি জায়েদুল

যুগ্ম-পুলিশ কমিশনার হলেন না.গঞ্জের এসপি জায়েদুল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত উপপুলিশ মহা পরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদে পদোন্নতি প্রাপ্ত নারায়ণগঞ্জের দায়িত্বরত সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) কে ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার পদে পদায়ন করে বদলি করা হয়েছে।তিনি সৎ চৌকস, দায়িত্বশীল, প্রশংসনীয়ভাবে সুদক্ষভাবে নারায়ণগঞ্জ জেলাতে দায়িত্ব পালন করছে।

গত ১৩ জুলাই বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা পৃথক ৩টি প্রজ্ঞাপনে বদলি করা হয়। ওই প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩৯ জন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, এরআগে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)। তিনি (২২তম) ব্যাচ বিসিএস ক্যাডার হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) একজন মুক্তিযোদ্ধার সন্তান। চাকরি জীবনে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক বার, আইজি ব্যাজ বার, জাতিসংঘ পদক শেরে বাংলা কে ফজলুল হক (আবুল কাশেম ফজলুল হক) পদক পেয়েছেন। এছাড়াও মো. জায়েদুল আলম এর স্ত্রী জেসমিন কেকাও বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্সের পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করছেন।

About the author

SOFT PRO IT