রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগেই নদীতে ডুবে শিশুর মৃত্যু

আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে আল আমিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ জুলাই বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আল-আমিন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার লেংগুটিয়া এলাকার মো. জামাল হোসেনের ছেলে।

এ বিষয়ে আল-আমিনের খালাতো ভাই কামাল বলেন, আমার বিয়েতে অংশ নিতে পরিবারের সঙ্গে এসেছিল আল-আমিন। বরযাত্রী যাওয়ার জন্য নদীতে গোসলে নামলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, নিহত আল আমিন ১২ জুলাই মঙ্গলবার বিকালে পরিবারের সাথে খালাতো ভাই কামালের বিয়ের অনুষ্ঠানে যোগদান করেন। ১৩ জুলাই বুধবার সকাল ১০টার দিকে তাদের সঙ্গে বরযাত্রী যাওয়ার কথা ছিল তার। এ কারণে সকাল ৮ টার দিকে সে হলুদ মাখামাখি করে বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT