সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

প্রাইভেটকারে ৫০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার যুবক

প্রাইভেটকারে ৫০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার যুবক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫০০ বোতল ফেন্সিডিলসহ নজরুল ইসলাম ওরফে নির্ঝর (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুলাই শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মো. নজরুল ইসলাম ওরফে নির্ঝর সোনারগাঁ থানাধীন দরপত এলাকার মো. তাইজুল ইসলাম এর ছেলে।

ঈদের দিন ১০ জুলাই রবিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি (সহকারী পরিচালক) মো. রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ প্রেরিত বার্তায় তিনি জানান, গ্রেফতারকৃত আসামী মো. নজরুল ইসলাম ওরফে নির্ঝর আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

র‌্যাবের কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত আসামী মো নজরুল ইসলাম ওরফে নির্ঝর একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহন করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

About the author

SOFT PRO IT