সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যান চালক নিহত

যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যান চালক নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুর রহমান (৫৭) নামের এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। আজ ৯ জুলাই শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে সানারপাড়-মৌচাক ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান মুন্সীগঞ্জের লৌহগঞ্জের বাংকাইজ গ্রামের মৃত রেকমত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সানারপাড়-মৌচাক এলাকায় অজ্ঞাত একটি বাস পিকআপ ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় পিকআপের চালক গাড়ি থামিয়ে বাসটি দেখার জন্য নেমে আসতে চাইলে দ্রুতগতির আরেকটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে আমরা মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় কোনো বাস আটক করা সম্ভব হয়নি। বর্তমানে ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT