নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্যার্তদের সহযোগীতায় অনুদান তুলে দিলো জেলা বিএনপি

বন্যার্তদের সহযোগীতায় অনুদান তুলে দিলো জেলা বিএনপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে বন্যার্তদের সহযোগীতায় ত্রান তহবিলের অনুদান কেন্দ্রীয় নেতৃবৃন্দরে কাছে হস্তান্তর করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ। ৮ জুলাই শুক্রবার বিকালে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই অনুদানের নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এ সময়ে ত্রান তহবিলের অনুদান বুঝে নেন বিএনপির জাতীয় ত্রাণ অনুদান কমিটির প্রধান সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবদুলসালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ টিটু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, সোনারগাঁ বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান, কাঞ্চন পৌরসভা বিএনপির আহবায়ক মজিবর ভূইয়া।

About the author

SOFT PRO IT