নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৪

নারায়ণগঞ্জে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৭ জুলাই বৃহস্পতিবার এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় সিদ্ধিরগঞ্জ মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা হলো : মো. তারেকের ছেলে নাঈম (১৯), নজরুল ইসলামের ছেলে যুবরাজ (১৯), খোকনের ছেলে দিপু (২০) ও সিরাজ মিয়ার ছেলে পিয়াস (২০)। গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বউ বাজার এলাকার বাসিন্দা।

এরআগে ২৯ জুন রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল তাতখানা সৈয়দপুর এলাকার রোহানের ২য় তলা বাড়ীর ছাদে গণধর্ষণের ঘটনা ঘটে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গত ২৯ জুন ঘটনার পর বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ বিষয়ে একটি অভিযোগ করলে রাতেই পুলিশ অভিযুক্ত ৪ জনকে বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

ওসি আরও জানান, ধর্ষণের শিকার মেয়ের সাথে গ্রেফতারকৃত নাঈমের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এরই সূত্র ধরে তাকে ডেকে এনে সঙ্গবদ্ধভাবে গণধর্ষণ করে অভিযুক্তরা।

About the author

SOFT PRO IT