নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

৮ টাকার ঔষধ ১৫ টাকা নেওয়ায় ফার্মেসির জরিমানা ৪০ হাজার

৮ টাকার ঔষধ ১৫ টাকা নেওয়ায় ফার্মেসির জরিমানা ৪০ হাজার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাতা নাপা ৫০০ মি.গ্রা ওষুধের দাম টাকার জায়গায় ১৫ টাকা বেশি নেওয়ায় অপরাধে দায়ে সৈনিক ফার্মেসী নামে এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জুলাই বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের জেলেপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা ক্যাব এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ঔষধ নাপা ৫০০ মি.গ্রাম পাতার দাম টাকার স্থলে ১৫ টাকা নেওয়ার অপরাধে সৈনিক ফার্মেসীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

About the author

SOFT PRO IT