নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নববধূসহ ২ তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ জুন শনিবার সন্ধ্যার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার শাহ আলমের বাড়িতে সালমা (১৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করা হয়।

এরপর ২৬ জুন শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় শিমুলী (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ সালমা সাওঘাট এলাকার শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া আনিসুর রহমান অপুর স্ত্রী।

জানা যায়, তাদের বিয়ের হয়েছে মাত্র মাস আগে। ২৬ জুন শনিবার সন্ধ্যার দিকে গৃহবধূ সালমা স্বামীর সঙ্গে অভিমান করে তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে বলে জানান বাড়ির মালিক শাহ আলম।

ছাড়া নিহত কলেজ শিক্ষার্থী শিমুলী ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকার শহিদুল্লাহর মেয়ে। ২৬ জুন রবিবার রাত সাড়ে ৩টার দিকে শিক্ষার্থী শিমুলী তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। তিনি ভুলতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ছুনাব এলাকার ইমরান নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ছাড়া শিমুলীর মাবাবা কেউ কিছু বলতে পারেন না মেয়ে কী কারণে আত্মহত্যা করেছে।

বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই অলিউল্লাহ জানান, দুটি ঘটনাই অপমৃত্যু। বিষয়ে রূপগঞ্জ থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। দুটি মরদেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT