জাতীয় শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২৮ জুন থেকে ১৯ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : গ্রীষ্মকালীন, ঈদ উল আজহা আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। ২৫ জুন শনিবার প্রকাশিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি (পরিশ্রমজনিত অবসাদ) বিনোদন ছুটির সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মের পরিবর্তে ২৮ জুন থেকে জুলাই পর্যন্ত সমন্বয় করে নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, আগামী ২৮ জুন থেকে জুলাই গ্রীষ্মকালীন ছুটি এবং থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদ উল আজহা আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

এদিকে, চলতি বছরের এসএসসিসমমান পরীক্ষার জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত হলেও স্কুলকলেজ আর খোলা হয়নি। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র নেই, সেগুলো খোলা রাখতে দেখা গেছে।

About the author

SOFT PRO IT