বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সিলেটে বন্যার্ত মানুষদের জন্য খাদ্য পাঠালো খান মাসুদ

সিলেটে বন্যার্ত মানুষদের জন্য খাদ্য পাঠালো খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ বন্যার্ত মানুষদের জন্য খাদ্য পাঠিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। ২৪ জুন শুক্রবার রাতে বন্যাদুর্গত ৩০০ পরিবারে মাঝে জরুরী খাদ্য সহায়তা নিয়ে সুনামগঞ্জ উত্তর সুরমা ইউনিয়ন হালুয়াঘাট এলাকার উদ্দেশ্যে হিলফুল ফুযুল শান্তি সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে বন্দর খানবাড়ি মোড়স্থ এলাকা হতে এ খাদ্য সহায়তা নিয়ে রৌওনা হয়।

এসময় উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল শান্তি সংঘের আহবায়ক জহিরুল হাসান মুন্না, রাকিবুল ইসলাম, মাহাতাব, দেলোয়ার, বাদশা, লিটন, সোলাইমানসহ প্রমুখ। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে : ৩ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা লিটার তৈল, আধা কেজি ডাল, আধা কেজি লবন, প্যাকেট বিস্কুট ও দিয়াশলাই।

About the author

SOFT PRO IT