নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেল সাবিহা মুবাশশির নিলয়

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেল সাবিহা মুবাশশির নিলয়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শেরে বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের আয়োজনে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৪শে জুন শুক্রবার বিকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে এই এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

শেরে বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের উপদেষ্টা মাগুব মোর্শেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইজিপি, শহিদুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, মেহের আফরোজ চুমকি এমপি সহ আরও অনেক নেতৃবৃন্দরা।

নারী উদ্যোক্তা হিসেবে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ শ্রেষ্ঠ নারী উদ্যোগতা হিসেবে নবান্ন নারী ফাউন্ডেশনের মহাসচিব সাবিহা মুবাশশির নিলয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেলের হকের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

About the author

SOFT PRO IT