জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পদ্মা সেতুর উদ্বোধনের দিন ১৫টি সেতুর টোল মওকুফ

পদ্মা সেতুতে বাসের টোল ২৪০০, মোটরসাইকেলে ১০০ টাকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যাতায়াত যানজটমুক্ত করতে ২৫ জুন খুলনা, বরিশাল গোপালগঞ্জের আরও ১৫টি সেতুর টোল মওকুফ করা হয়েছে। ২৩ জুন বৃহস্পতিবার সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের (টোল অধিশাখা) উপসচিব ফাহমিদা হক খানের সই করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পদ্মা সেতু উদ্বোধনের দিন ২৫ জুন খুলনা জোনের আওতাধীন রূপসা নদীর উপর নির্মিত খানজাহান আলী সেতু (রূপসা) দড়াটানা সেতু, বরিশাল জোনের দোয়ারিকাশিকারপুর সেতু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশচীন মৈত্রী সেতু, কালনা ফেরি শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) যানজটমুক্ত রাখার উদ্দেশে ফেরি সেতু থেকে টোল আদায় মওকুফ করা হলো।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যাতায়াত যানজটমুক্ত করতে সেতুর টোল আদায় না করার সিদ্ধান্ত জানায় সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ। মাওয়া রোডের বুড়িগঙ্গা, ধলেশ্বরী আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হয় ওই প্রজ্ঞাপনে।

About the author

SOFT PRO IT