বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সেলিম ওসমানের চুরি হওয়া মোবাইল উদ্ধার করলো খান মাসুদ

সেলিম ওসমানের চুরি হওয়া মোবাইল উদ্ধার করলো খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অবশেষে উদ্ধার হয়েছে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এমপি সেলিম ওসমানের চুরি হয়ে যাওয়া মোবাইল সেটটি। ২০শে জুন সোমবার বিকালে ফতুল্লায় তাঁর কার্যালয়ে এসে উদ্ধার হওয়া মোবাইল সেটটি তাঁর হাতে তুলে দিয়েছেন যুবলীগ নেতা খান মাসুদ। এমপি সেলিম ওসমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান গত ১৭ জুন শুক্রবার মোবাইল সেটটি হারিয়ে যাওয়ার পর থেকে খান মাসুদ মোবাইল সেটটি উদ্ধারে অক্লান্ত পরিশ্রম করেছে। অবশেষে সে চুরি হওয়া সেটটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমি তাঁকে ধন্যবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

জানা গেছে, গত ১৭ জুন শুক্রবার বন্দর সমরক্ষেত্র মাঠে অনুষ্ঠিত হওয়া জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠান থেকে এমপি সেলিম ওসমানের ব্যবহৃত মোবাইল সেটটি হারিয়ে যায়।

যুবলীগ নেতা খান মাসুদ নিজস্ব চেষ্টায় মোবাইল সেটটি উদ্ধারে চেষ্টা শুরু করে। ৪ দিনের মাথায় তিনি মোবাইল চোরের সন্ধ্যান পেয়ে তার থেকে মোবাইল সেটটি উদ্ধার করেন।

এদিকে, মোবাইল সেটটি চুরি করা ব্যক্তি নাম অনকি (২৫)। সে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার হিরো মিয়ার ছেলে। সে একজন মাদকাসক্ত। অনিক জানায়, সম্মেলন শেষে গাড়িতে উঠার সময় এমপি সেলিম ওসমানের পাঞ্জাবীর পকেট থেকে সে মোবাইল সেটটি চুরি করে।

About the author

SOFT PRO IT