অন্যান্য খেলা নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাবাডিতে ঢাকা পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন না.গঞ্জ জেলা পুলিশ

কাবাডিতে ঢাকা পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন না.গঞ্জ জেলা পুলিশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ২০২২ ঢাকা রেঞ্জ আন্ত: জেলা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ দল। ১৯ জুন রবিবার নরসিংদী জেলা পুলিশের আয়োজনে নরসিংদী পুলিশ লাইন্স মাঠে আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ঢাকা রেঞ্জ আন্ত: জেলা কাবাডি প্রতিযোগিতা২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাবাডি দল ঢাকা জেলা পুলিশ কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ওয়ার গৌরব অর্জন করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এর অনুমতিক্রমে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সাহেব আলী পাঠান।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ, ঢাকা নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর সদস্যগণ যাদের নিয়ে আয়োজন সেই সম্মানিত খেলোয়ার দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT