খেলা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

বঙ্গমাতা গোল্ডকাপ : জামপুর পাকুন্ডা স. প্রা. বিদ্যালয় জয়ী

বঙ্গমাতা গোল্ডকাপ : জামপুর পাকুন্ডা স. প্রা. বিদ্যালয় জয়ী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ফাইনাল খেলায় বালক পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা মালপাড়া ব্রাক্ষন বাওগা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে। এসময় খেলা উদ্বোধন করেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া।

জামপুর ইউনিয়ন ১২ টি প্রাইমারি স্কুলে খেলা অংশ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় ১৮ জুন শনিবার সকালে বালিকা খেলোয়ার, মালপাড়া ব্রাক্ষন বাওগা সরকারি পাকুন্ডা সরকারি প্রাথমিক বনাম বাসাবো তিলাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত খেলায় মালিপাড়া ব্রাক্ষন বাওগা সরকারি পাকুন্ডা সরকারি প্রাথমিক ১-০ গোলে বিজয়ী হয়েছে। বিকাল ৩ টায় পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বুরুমদী সরকার প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ২-১ গোলে পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে।

খেলায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেনের, জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালিব হোসেন ভূইয়া, আবু মোবারক, পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিমুল্লাহ, জেসমিন আক্তার, সহ এলাকায় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

About the author

SOFT PRO IT