সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত

নারায়ণগঞ্জে বিএনপির ১০ ইউনিট কমিটি অনুমোদন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে ১৪ জুন মঙ্গলবার জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দপ্তরের দায়িত্ব প্রাপ্ত রিয়াজুল ইসলাম রিয়াজ ১৪ জুন মঙ্গলবার নারায়ণগঞ্জ বার্তাকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি বিলুপ্ত আহ্বায়ক কমিটির অনুলিপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু বরাবর অনুলিপি প্রদান করা হয়।

About the author

SOFT PRO IT