নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পদোন্নতি পেয়ে নায়েবে আমির আব্দুল আউয়াল

পদোন্নতি পেয়ে নায়েবে আমির আব্দুল আউয়াল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে রদবদল করে নায়েবে আমির হিসেবে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জের নেতা মাওলানা আব্দুল আউয়াল। এর আগে তিনি কমিটিতে যুগ্ম মহাসচিব ছিলেন।

হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৩ জুন) খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত বৈঠকে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়। বৈঠকে সভাপতিত্বে করেন আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরী।

বৈঠকে মাওলানা আবদুল কাইয়ুম সুবহানীকে সভাপতি ও মুফতী কেফায়েতুল্লাহ আজহারীকে সাধারণ সম্পাদক করে হেফাজতের ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়। মাওলানা মুহিউদ্দীন রব্বানী ও মাওলানা জহুরুল ইসলামকে কমিটির উপদেষ্টা করা হয়েছে ।

About the author

SOFT PRO IT