নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

নারায়ণগঞ্জে একই পরিবারের ৩ নারীর মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। ৯ জুন বৃহস্পতিবার দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ওই এলাকার রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫২), নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও রূপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ (৩৮)। তারা সম্পর্কে জা হন।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বৃষ্টিতে ঘরের মেঝে পরিষ্কার করার জন্য বিমলা রানী ঘরের গেট ধরেন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরের অন্য দুই জা অসুস্থ ভেবে তাকে ধরতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয় কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মেডিকেল অফিসার নাজমুল হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT