রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত ॥ আহত ৩

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি):  এশিয়ান সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেংরারটেক এলাকায় গতকাল ৭ জুন মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় জহির খান (৩৮) নামের এক সৌদিপ্রবাসী ঘটনাস্থলে নিহত হয়েছেন। গাজীপুরগামী প্রাইভেটকারকে (ঢাকা মেট্টো গ-২৫-৪৩০৭) পিছন দিক থেকে মালবাহী ট্রাক  (চট্ট মেট্রো ট-১১-৪৫৫৫) চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত জহির খানের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার গোবিন্দপুর গ্রামে। তার পিতার নাম মৃত মুসলিম খান। দুর্ঘটনায় আহত  প্রাইভেটকার যাত্রী নিহত জহির খানের শ্যালক আব্দুল কাদির (২১)। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার দক্ষিণ আলগী আখনবাড়ী গ্রামের অলি মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৯) ও তার ছোট ভাই মিঠু (১৬)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT