সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ৪শত ফেনসিডিলসহ গ্রেপ্তার-১

সোনারগাঁয়ে ৪শত ফেনসিডিলসহ গ্রেপ্তার-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে ৪শত বোতল ফেনসিডিলসহ মাইন উদ্দীন (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাসব। গতকাল সকালে র্যালব-১১’র সিপিএসসি’র একটি আভিযানিক দল সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৬শত ৭৫ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: মাইন উদ্দীন কুমিল্লা জেলার সদর থানার সুবর্ণপুর বেপারী বাড়ী এলাকার সোলেমান মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. মাইন উদ্দীন একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাশব নিশ্চিত করেছে।

About the author

SOFT PRO IT