রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আটক চালক

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আটক চালক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ  প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইয়াছিন মিয়া (২৩) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৭ই মে মঙ্গলবার  সকাল টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি আমেরিকান সিটি নামে একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফারুক বলেন, সকালে এশিয়ান হাইওয়ে রোডের কাঞ্চন কালাদী এলাকায় বেপরোয়া গতিতে চলছিল চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান। সময় কাভার্ড ভ্যানটি ইয়াছিনের সাইকেলে ধাক্কা দেয় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ইয়াছিন।

টিআই ফারুক আরও বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT