নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মরহুমা শাহিদা বেগমের ৭ম মৃত্যু বার্ষিকী পালন

মরহুমা শাহিদা বেগমের ৭ম মৃত্যু বার্ষিকী পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ শহরের গলাচিপা ডিএন রোড এলাকার নিবাসী বিশিষ্ট সমাজসেবক মরহুম কাজী নূর হোসেন মিয়ার স্ত্রী মরহুমা শাহিদা বেগমের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৬ই মে সোমবার মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মরহুমা শাহিদা বেগম মৃত্যু বার্ষিকীতে তার স্নেহধন্য পুত্র আলহাজ্জ্ব কাজী মো. ইসলাম মিয়ার নিজ বাস ভবনে কোরআন খানী, দোয়া, কাঙ্গলাী ভোজসহ বাদ ফজর মাসদাইর কবরস্থানে কবর জিয়ারত করা হয়। মরহুমের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের আত্বীয় স্বজন ও শুভাকাঙ্গীরা বাদ যোহর মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ই মে এই দিনে তিনি সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান। মরহুমা শাহিদা বেগম দৈনিক সচেতন ও সচেতন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্জ্ব কাজী মো. ইসলাম মিয়ার মাতা।

About the author

SOFT PRO IT