নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে বাহাউদ্দিন (২৫) নামে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব এর ১১ সিপিএসসি আদমজীনগর। ওই সময় র‌্যাব এর ১১ গ্রেফতারকৃত (এবিটি) সদস্যের দেহ তল্লাশী চালিয়ে একটি ব্যাগে রক্ষিত বিপুল পরিমাণ উগ্রবাদী জিহাদী বইও উগ্রবাদী লিফলেট এবং একটি এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে।

গত ১৩ই মে শনিবার রাত পৌনে ১০টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ বাজার মসজিদ মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনসারুলল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বাহাউদ্দিন বিবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার ফকিরবাড়ী মধ্যপাড়া এলাকার মহাম্মদ বোরহান উদ্দিন মিয়ার ছেলে। এ ব্যাপারে র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের উপপরিদর্শক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃতসহ অজ্ঞাত কয়েক জনকে আসামী করে বন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা রুজু করে। যার মামলা নং- ২৩(৫)২২ ধারাÑ ৬(২)৮/৯/১০/১১/১২/১৩ ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী (সংশোধনী-২০১৩)।

তথ্য সূত্রে জানা গেছে, র‌্যাব ১১ সিপিএসসি আদমজীনগরের উপপরিদর্শব মো. ইসমাইলসহ সঙ্গীয় র্ফোস গত ১৩ই মে শনিবার রাতে টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ বাজার জামে মসজিদ মার্কেটের সামনে আনসারুলল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্য ছদ্দবেশে নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে। এ তথ্যে প্রেক্ষিতে র‌্যাব এর ১১ মদনগঞ্জ বাজার জামে মসজিদ মার্কেটের সামনে অভিযান চালিয়ে আনসারুলল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বাহাউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অজ্ঞাত নামা আরো ৩/৪ (এটিবি) সদস্য কৌশলে পালিয়ে যায়। পরে র‌্যাব এর ১১ গ্রেফতারকৃত দেহ তল্লাশী চালিয়ে তার ডান হাতে ঝুলানো একটি শপিং ব্যাগে রক্ষিত ৯টি ইগ্রবাদী জিহাদী বই ও একপি এন্ড্রয়েট ফোন জব্দ করে। উদ্ধারকৃত উগ্রবাদী জিহাদী বই গুলো হলো ১/ গাজওয়ায়ে হিন্দ, প্রেরনা-জাগানিয়া ভবিষ্যদ্বাণী, ড.ইসমাতুল্লাহ লেখা বই-৩টি যার প্রতিনিটি বইতে রয়েছে ৯৫ পৃষ্ঠা। ২/ গেরিলা ফাইটার, হাবিব আহমেদ, আব্দুর রশীদ তারাপাশি লেখা বই ২টা, যার প্রতিটি বইতে রয়েছে ১৫৪ পৃষ্ঠা। ৩/ আলামত ৭৫ পৃষ্টার একটি বই। বইয়ের গায়ে (রহমনী স্বপ্ন) মোহাম্মদ কাশেমীসহ অন্যান্য রেখা আছেএবং উগ্রবাদী রিফলেট। ৪/ জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যহত থাকবে- ২ পাতা। ৫/ তৌহিদী জনতার প্রতি আহবান লেকা সম্বলিত ৫ পৃষ্ঠা। ৬/ শরীয়াতের বদলে অন্য বিধান গ্রহনকারীদের ব্যাপারে ইবনে কাসীর (রহঃ)এর ফতোয়া ২ পৃষ্ঠা। ৭/ত্বাগূত কি? এবং ত্বাগুত সম্পর্কে আলেমদের অভিমত সমূহে লেখা সম্বলিত ৩ পৃষ্ঠা। ৮/জিহাদের ময়দানে নেই কেনখোলা তরবারী-আবু  আব্দুল্লাহ ২ পৃষ্ঠা। ৯/ নফসের জিহাদ বড় জিহাদ !!! ??? লেখা সম্বলিত ১ পৃষ্ঠা। ১০/ জিহাদের জন্য  একজন সর্বজনীন খলীফা বা বিশ্বনেতা থাকা কি শর্ত, নাকি স্থানীয় ভাবে আমীর নিয়োগ করা জিহাদ করা যায় ?। এ ব্যাপারে র‌্যাব এর ১১ বাদী হয়ে গ্রেফতারকৃত বিরুদ্ধে বন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে বন্দর থানা পুলশে সোর্পদ করে। পরে পুলিশ গ্রেফতারকৃতকে ১৫ই মে রবিবার দুপুরে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT