সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সাংবাদিক অনিকের ১ম মৃত্যুবার্ষিকী

সাংবাদিক অনিক এর মৃত্যুতে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবদেক) : সাংবাদিক মঞ্জুর আহমেদ অনিক চলে গেছেন অনেক দুরে না ফেরার দেশে। গতকাল তার প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এইদিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সে কর্মজীবনে সর্বশেষ দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ছিলেন। এছাড়াও তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আজকের ফরিয়াদ পত্রিকার ঢাকা প্রতিনিধি, ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর নির্বাহী কমিটির নব-নির্বাচিত সদস্য এবং ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের অর্থ সচিব ছিলেন।

তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার আইলপাড়ায় নিজ বাসভবনে পরিবারের পক্ষ থেকে বাদ আছর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও রমজান মাসে সাংবাদিক অনিকের জন্য বিশেষ দোয়া করেছে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT