র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

ঈদ সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালো চেয়ারম্যান পদপ্রাথী সোহাগ রনি

ঈদ সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালো চেয়ারম্যান পদপ্রাথী সোহাগ রনি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নবাসীদের মাঝে ঈদ উপহার সামগ্রী নিয়ে পাশে দাঁড়িছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রাথী ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাজী শাহ মো. সোহাগ রনি।

৩০শে এপ্রিল শনিবার সকালে মোগরাপাড়া সরকারি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ২৫০০ পরিবারের মাঝে ২ হাজার ৫শত প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া নিম্ম আয়ের মানুষের হাতে নগদ টাকা তুলে দেন তিনি। ঈদ সামগ্রী প্যাকেটে ছিলো ভাতের চাল, পোলাউর চাল, দুই ধরনের সেমাই, তেল, চিনি, মসুর ডাল, দুধ সহ ইত্যাদি।

এসময় উপস্থিত ছিলেন, হাজী শাহ মো. সোহাগ রনির শ্রদ্ধেয় পিতা মোগরাপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা শাহ জামাল তোতা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার জনসাধারণ।

হাজী শাহ মো. সোহাগ রনি বলেন, ধনী গরীব সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য আমার ইউনিয়নের মানুষের জন্য প্রতি ঈদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২৫০০টি পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। আগামীতেও অন্যান্য এলাকায় এই কার্যক্রম বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এছাড়া তিনি মোগরাপাড়া ইউনিয়নবাসী এবং সোনারগাঁওসহ সারা বাংলাদেশের জনসাধারণকে পবিত্র ঈদ ইল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে।

About the author

SOFT PRO IT