নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইসলামী আন্দোলনের ঈদ সামগ্রী পেল ১৫০ পরিবার

ইসলামী আন্দোলনের ঈদ সামগ্রী পেল ১৫০ পরিবার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অসহায় ও দিনমজুর মানুষের মাঝে ঈদ সামগ্রী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। ২৭ রমজান, ২৯শে এপ্রিল শুক্রবার বিকাল ৩টায় নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মাদ নুর হোসেনের সভাপতিত্বে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ১৫০টি পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী প্রদান করেন।
বিতরণ অনুষ্ঠানে নুর হোসেন বলেন, ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। পরিবারের সকলকে নিয়ে আনন্দে ঈদ উদযাপন করা সকলের প্রত্যাশা। তাই সেই প্রত্যাশাকে প্রাপ্তিতে রূপান্তরিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

তিনি আরও বলেন, আমরা আমাদের সামর্থ্য ঈদের আনন্দ ভাগাভাগি করছি। সরকার সহ দেশের বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি, প্রত্যেকে যার যার নিজস্ব পরিমন্ডল থেকে সামর্থ্য অসহায়দের পাশে দাঁড়াই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন নগর সহ সাংগঠনিক সম্পাদক মুহা. ওমর ফারুক, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহা. আমির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. মেহেদী হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT