রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খেলাফত মজলিস রুপগঞ্জ থানার ঈদ সামগ্রী বিতরণ

খেলাফত মজলিস রুপগঞ্জ থানার ঈদ সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : খেলাফত মজলিস রুপগঞ্জ থানা শাখার উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২৯শে এপ্রিল শুক্রবার এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবু রঈছ মুহাম্মদ শরীফুল ইসলাম। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন থানা সভাপতি মাওলানা নোমান আহমদ, সাধারণ সম্পাদক এমদাদুল হক, বায়তুলমাল সম্পাদক ফরিদুদ্দিন, ভুলতা হাইস্কুল কলেজের প্রভাষক আজিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। ঈদ সামগ্রী প্যাকেটে ছিলো পোলাউর চাল, সেমাই, দুধ, চিনি, তেল, আলু, পেয়াজসহ মোট ৮টি আইটেম। তাছড়া এসময় দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

About the author

SOFT PRO IT