বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অসহায়দের পাশে দাঁড়াতে বিত্তবানদের ভিপি বাদলের আহবান

অসহায়দের পাশে দাঁড়াতে বিত্তবানদের ভিপি বাদলের আহবান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল বলেছেন, মানুষকে সেবা করার মাধমে আল্লাহকে খুশি করা যায়। জননেত্রী শেখ হাসিনা তিনি মানবতার নেত্রী। তিনি তা আবারও প্রমাণ করেছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এর ফলশ্রুতিতে মুজিব বর্ষে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারাদেশে ভূমিহীন ও  গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করেছেন। বন্দর উপজেলায় আশ্রয়ণ প্রকল্প দুইয়ের আওতায় তৃতীয় ধাপে গত বুধবার তিনি ২ শতাংশ করে জমিসহ ২১ টি ঘর অসহায়দের মাঝে হস্তান্তর করেন। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন অসহায় মানুষদের বেশী বেশী করে সেবা করতে পারে। ২৭ এপ্রিল বুধবার বিকালে বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা ও ফরাজিকান্দা গুডলাক ক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেনের উদ্যোগে দুই শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিপি বাদল আরো বলেন, আমি আমার দলের নেতাকর্মীসহ সমাজের বিত্তবানদের আহবান করব আপনারা অসহায়দের পাশে দাঁড়ান। আপনাদের একটু সহযোগিতা অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠবে। এটাই হোক আমাদের এবারের ঈদের অঙ্গিকার। ঈদ সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, বন্দর থানা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, সোনাকান্দা ইউনিয়ন যুবলীগ নেতা সাব্বির আহম্মেদ মাসুদ, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুল ইসলাম, সামিউল আরাফাত, আব্দুল গাফ্ফার, সানি, মো. রাজিব হোসেন, মিন্টু মুন্সি, অনিক, আব্দুল ওয়াদুদ তাফসির ও মো. সাকিব সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT