রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চাঁদাবাজিকালে ৩ চাঁদাবাজ গ্রেফতার, জব্দ ১০,৫৫০ টাকা

চাঁদাবাজিকালে ৩ চাঁদাবাজ গ্রেফতার, জব্দ ১০,৫৫০ টাকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটপাতের অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শণ করে চাঁদাবাজি করার অপরাধে তিন পেশাদার চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২৬শে এপ্রিল মঙ্গলবার বিকালে রূপগঞ্জ থানাধীন ভুলতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : মো. দেলোয়ার হোসেন (৪২), মো.হৃদয় হোসেন (২৪) এবং মো. জহিরুল ইসলাম (২২)। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১০ হাজার ৫শত ৫০ টাকা জব্দ করে র‌্যাব।

আজ ২৭শে এপ্রিল বুধবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর সহকারী পরিচালক (এএসপি) মো. সম্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ভুলতা বাজার এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকান প্রতি ২শত থেকে ৩শত টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। চাঁদাবাজি বন্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT