বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সস্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হাবিব

সস্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হাবিব
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাবিবুর রহমান হাবিব নামে এক তরুনকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসী হিমেল গং। ৬ই এপ্রিল বুধবার বন্দরের কলাগাছিয়াস্থ নিশং এলাকায় এ ঘটনাটি ঘটে।  আহত হাবিবুর রহমান কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার বশির আহমেদের ছেলে।

এ ব্যাপারে আহতের পিতা বশির আহমেদ বন্দর থানায় একটি ৫ জনের নাম উল্লেখ্য ও ৫/৬ জন অজ্ঞাত আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন : কলাগাছিয়ার নিশং এলাকার জহিরুল মিয়ার ছেলে হিমেল (১৯), আলেক চান মিয়ার ছেলে সাগর (২০), তার মা মনোয়ারা বেগম (৩৬), একই এলাকার মাসুদ মিয়া ও জসিম।

আহতের পারিবারিক সুত্রে জানায়, বেশ কিছু দিন যাবৎ উল্লেখিত আসামীদের সাথে হাবিবুর রহমানের পূর্ব শত্রুতার জেরে বিরোধ চলছিলো। গত ৬ই এপ্রিল সকালে সাগর তাদের শত্রুতা নিরসনের কথা বলে হাবিবুরকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে উল্লেখিত আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে হাবিবুরকে বিভিন্ন বিষয়ে হেনস্তা করতে থাকে।

একপর্যায়ে হিমেল ও সাগর সুইচ গিয়ার নামক ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে হাবিবুরের নাভির নিচে বাম পাশে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করে। এতে তার পেটের ভেতরের অন্ত্র দেহের বাইরে বেরিয়ে আসে। অস্ত্রের আঘাতে হাবিবুর মুহুর্তেই মাটিতে লুটিয়ে পরে।

পরে তার ডাক চিৎকারের স্থানীয়রা এগিয়ে এলে আসামীরা নানা হুমকি ধামকি দিয়ে চম্পট দেয়। আহতাবস্থায় হাবিবুরকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

About the author

SOFT PRO IT