নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

অবৈধভাবে অ্যালুমিনিয়াম গলানোয় ৩ কারখানাকে জরিমানা ৪ লাখ

অবৈধভাবে অ্যালুমিনিয়াম গলানোয় ৩ কারখানাকে জরিমানা ৪ লাখ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে অ্যালুমিনিয়াম (সীসা) গলানোয় তিন কারখানায় অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি অবৈধ নামহীন কারখানা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়। ৬ই এপ্রিল বুধবার উপজেলার কাঁচপুরের চেঙ্গাইন এলাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার অভিযানে নেতৃত্ব দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ অ্যালুমিনিয়াম (সীসা) কারখানা আলমগীর মেটালকে দুই লাখ, সাইফুল আয়রন স্টোরকে এক লাখ ও রাহাত মেটালকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিন দিনের মধ্যে নিজ খরচে কারখানার সব স্থাপনা অপসারণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকার এনফোর্সমেন্ট উইংয়ের পরিদর্শক রিয়াজুল ইসলাম, পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক শেখ মোজাহীদ ও মোবারক হোসেন, ভ্রাম্যমান আদালতের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ।

About the author

SOFT PRO IT