নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত, পলাতক চালক

শেরপুরে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাক চাপায় জাহিদ ওরফে পঁচা (২২) নামে এক যুবক নিহত হয়েছে। ২রা এপ্রিল শনিবার দিবাগত রাতে ঢাকানারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা থানাথীন চাঁনমারী এলাকায় দুর্ঘটনা ঘটে।

এদিকেঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহত জাহিদ ওরফে পঁচা চাঁনমারীর জাহাঙ্গীরের ছেলে। ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী জানান, আর্মি মার্কেটের বিপরীতে শেকশন বাড়ীর মাঠ বলে পরিচিত জায়গায় বালু দিয়ে ভরাটের কাজ চলছিলো। রাত ১১ টার দিকে আটককৃত ট্রাকটির চালক বালু ফেলে পেছনের দিকে আসার সময় ট্রাকের পেছনে দাড়িয়ে থাকা জাহিদ ওরফে পঁচাকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই জাহিদ ওরফে পঁচার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেলেও তাকে ধরতে চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT