নারী প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ধৈর্য-সংযমে রোজার পবিত্রতা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

ষাটোর্ধ্ব সবার পেনশনের ব্যবস্থার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : দেশের ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা যাবতীয় ভোগবিলাস, হিংসাবিদ্বেষ, উচ্ছলতা সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে আহ্বানটি জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি উপলক্ষে দেশবাসী বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, সিয়াম সাধনা সংযমের মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যলাভ এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনীগরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

মহামারি করোনা ভাইরাসের কারণে সারাবিশ্ব আজ বিপর্যস্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সে কারণে স্বাস্থ্যবিধি মেনে রমজানের তারাবিসহ অন্যান্য নামাজ আদায়ের আহ্বান জানাচ্ছি। সিয়াম পালনের পাশাপাশি আমরা যেন ঘরে অবস্থান করে, বেশি বেশি পবিত্র কুরআন তেলাওয়াত করি ইবাদতবন্দেগিতে মশগুল থাকি।

মুসলিম উম্মাহর জন্য দোয়া করে প্রধানমন্ত্রী বলেছেন, মহান আল্লাহ আমাদের জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সকলের জীবন মঙ্গলময় হোক। আমাদের দেশ জাতি তথা বিশ্ববাসী এই করোনা মহামারি থেকে মুক্তি পাকমহান রাব্বুল আল আমিনের কাছে এই দোয়া করি। মহান আল্লাহ তায়ালার কাছে সবার হেফাজত কামনা করেন প্রধানমন্ত্রী।

About the author

SOFT PRO IT