সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

প্রাইভেটকারে মিললো গাঁজা, গ্রেফতার হানিফ

প্রাইভেটকারে মিললো গাঁজা, গ্রেফতার হানিফ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মো. হানিফ (৪২) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১লা এপ্রিল শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে কুমিল্লা থেকে আগত ঢাকাগামী ১টি প্রাইভেটকার তল্লাশী করে ৪ কেজি গাঁজা এবং ১টি মোবাইল জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী মো. হানিফ নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন পরিকোট এলাকার মৃত নুরুল হক এর ছেলে।

আজ ২রা এপ্রিল শনিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো.রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো.হানিফ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT