সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

ভিজিডি কার্ডের চাল দিলেন চেয়ারম্যান জিন্নাহ্

ভিজিডি কার্ডের চাল দিলেন চেয়ারম্যান জিন্নাহ্
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণণঞ্জের সোনারগাঁয়ের দুই বছর মেয়াদী ১০৯ জন পরিবার কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে ভিজিডি কার্ডের চাল দিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্। ৩০শে মার্চ বুধবার সনমান্দী ইউনিয়ন বঙ্গবন্ধু লাইব্রেরি থেকে ভিজিডি সুবিধাভোগী কার্ডধারীদের মাঝে চাউল তুলে দেন তিনি।

চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বলেন, শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ, বাংলাদেশের হতদরিদ্র মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিনামূল্যে ৩০ কেজি চাল বিতরণ করছি। এসময় উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের সচিব বদরুজ্জামান সহ ইউপি সদস্যবৃন্দ।

About the author

SOFT PRO IT