জাতীয় শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রমজানে স্কুল-কলেজে ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত

অবশেষে ৩০ মার্চ দীর্ঘ ১ বছর পর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে রমজান মাসের বেশির ভাগ সময়ই স্কুলকলেজ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব স্কুলকলেজে ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। আজ ২৮শে মার্চ সোমবার  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এক আদেশে সরকারের সিদ্ধান্ত জানিয়েছে।

আদেশে বলা হয়েছে, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণি কক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হচ্ছে।

একই সঙ্গে আদেশে বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে ২০শে রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়। এক্ষেত্রে প্রাথমিকে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ক্লাসের সময়সীমা নির্ধারণ করে অধিদপ্তর।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বা এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু হবে। প্রতি বছর রোজার মাস ঘিরে স্কুলকলেজ বন্ধ থাকে। তবে করোনার দুই বছরে শিক্ষার্থীদের পড়াশোনা অনেকটা ব্যাহত হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে এবছর রোজার মাসে স্কুলকলেজে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিলো সরকার।

এদিকে, রোজায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে ২০শে রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। ২৭শে মার্চ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিট দায়ের করেন। রিটে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

রোজায় স্কুলকলেজ খোলা রাখার বিষয়ে গত গত ২৭শে ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানিয়েছিলেন, অন্যান্য বছর রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবার ক্লাস চালু থাকবে। তবে ঈদের স্বাভাবিক ছুটি বহাল থাকবে।

গত ২৪শে মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে বলা হয়েছিল, রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। সময়ের মধ্যে নামাজ পড়ার জন্য ৩০ মিনিট বিরতি পাবে শিক্ষকরা।

আদেশে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০শে রমজান পর্যন্ত চালু থাকবে। শুধু রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান পরিচালনার জন্য নির্দেশনাগুলো পালনে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ২০২০ সালের ১৭ই মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে খুলে শিক্ষা প্রতিষ্ঠান। এর মাস যেতে না যেতেই চলতি বছরের শুরুতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১শে জানুয়ারি ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। যা বহাল ছিল ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত।

এরপর পর্যায়ক্রমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষাপ্ রতিষ্ঠানগুলো খুলে দেয় সরকার। সর্বশেষ মার্চের প্রথম সপ্তাহে খুলে প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে প্রাকপ্রাথমিকেরও শ্রেণিকক্ষে পাঠদান চলছে।

About the author

SOFT PRO IT