বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিক ২১ নং ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি

নাসিক ২১ নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে সরকারি ন্যায্যমূল্য টিসিবির পণ্য প্রথম ধাপের মাল তৃতীয় বার বিক্রয় করেন নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শাহিন মিয়া। আজ ২৮শে মার্চ সোমবার সকালে ২১ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যলয় সংলগ্ন সালেহনগড় এলাকায় টিসিবি পণ্য বিক্রয় করেন।

নাসিক কাউন্সিলর শাহিন মিয়া বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষগুলোর কথা চিন্তা করে সারাদেশে ১ কোটি পরিবারের মাঝে টিসিবির মাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর তত্ত্বাবধানে ২১ নং ওয়ার্ডে ২৩শ লোকের মাঝে আমি এই কার্ড বিতরণ করছি। যার প্রথম ধাপের মাল তৃতীয় বারে ১১৫০টি পরিবারে কাছে দিয়েছি। আমার ওয়ার্ডের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো স্বল্পমূল্যে নিত্য পণ্য ক্রয় করতে পেরেছে।

About the author

SOFT PRO IT