সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে যুবকের মরদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জিহাদ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৮শে মার্চ সোমবার সকালে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জিহাদ উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকার নাহিদ মিয়ার ছেলে।

নিহত জাহিদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে খুন করে লাশ কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ফেলে রেখে যায়।

পুলিশ এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার ভোরে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহতের মাথায় পায়ে একাধিক জখমের চিহ্ন রয়েছে।

বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নিহত জাহিদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাছাড়া ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে লুন্ঠিত টাকা অন্যান্য মালামালের ভাগাভাগি নিয়ে ঘটনা ঘটতে পারে। হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু হয়েছে। ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT