জাতীয় সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাম জোটের হরতালে সমর্থন দিলো বিএনপি

বাম জোটের হরতালে সমর্থন দিলো বিএনপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮শে মার্চ সোমবার বাম জোটের ডাকা অর্ধদিবস হরতালে নৈতিক সমর্থন সমর্থন জানিয়েছে বিএনপি। ২৭শে মার্চ রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি। বিএনপি সবসময়ই জনগণের রাজনীতি করে, তাই জনকল্যাণে যে কোনো দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবে এ নৈতিক সমর্থন বলে জানান রিজভী।

এর আগে গত ১১ই মার্চ সকালে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি প্রতিবাদে আগামী ২৮ শে মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে।

About the author

SOFT PRO IT