বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বীর শহীদদের স্মরণে খান মাসুদের দোয়া

বীর শহীদদের স্মরণে খান মাসুদের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দর থানা যুবলীগের উদ্যোগে বীর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬শে মার্চ শনিবার সন্ধ্যায় বন্দর খানবাড়িস্থ খান মাসুদের নিজ কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যুবলীগ নেতা খান মাসুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, শেখ মমিন, মো. হোসেন প্রধান, সায়মন খান, আরিফুল ইসলাম হিরা, মাকসুদ হাসান, জিয়াবুর, রাজু আহমেদ, আরিফুল ইসলাম অপু, আসিফ, পারভেজ, রুবেল, সবুজ, আমিনুল সহ প্রমুখ। বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা দোয়া পরিচালনা করেন লেজারার্স আবাসিক এলাকা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি সোলাইমান মজুমদার।

About the author

SOFT PRO IT