নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজমেরী ওসমানের নির্দেশে রুনের নেতৃত্বে বিশাল মিছিল

আজমেরী ওসমানের নির্দেশে রুনের নেতৃত্বে বিশাল মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে নাদভী আহম্মেদ রুনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহন করেছে নেতাকর্মীরা। শনিবার (২৬ মার্চ) বিকালে মাসদাইর বাজার থেকে মিছিলটি বের হয়।

পরে নগরীর খানপুর গিয়ে মূল র‌্যালীতে অংশ নেয় তারা। এরপর সেই র‌্যালীটির যাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এছাড়াও চারবারের সাবেক সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের একমাত্র ছেলে আজমেরী ওসমানের উদ্যোগে হাজার হাজার কর্মী সর্মথক এ র‌্যালীতে অংশ নিলে জনস্রোতে পরিণত হয়। এসময় উপস্থিত ছিলেন, ইমন, সুমন, মাহামুদুল, হিরা, রুমান, আলমিম, জুম্মান, অপুর্ব, আসিকও রনিসহ আরো অনেকেই।

About the author

SOFT PRO IT