নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যারা অবৈধ লাইন নেয় তারা চোর : তিতাসের এমডি

যারা অবৈধ লাইন নেয় তারা চোর : তিতাসের এমডি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশীদ মোল্লা বলেছেন, যারা অবৈধ লাইন নেয় তারা সব চোর। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গ্যাস আপনাদের জন্য, যারা বৈধভাবে লাইন নেয়। কারা অবৈধ লাইন নেয় আপনারা জানেন বলে। আপনারা প্রতিরোধ করেন। মাস যুদ্ধ করে যদি দেশ স্বাধীন করতে পারেন তাহলে গ্যাস চোরদের বিরুদ্ধে কেন পারবেন না। অবৈধভাবে গ্যাস নেয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ২৪শে মার্চ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে গণশুনানি সিটিজেন চার্টার বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আঞ্চলিক বিপণন ডিভিশন নারায়ণগঞ্জের উদ্যোগে এই গুণশুনানি সিটিজেন চার্টারের আয়োজন করা হয়।

এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জিএম (অ্যাডমিন) মো. মনির হোসেন খান, আঞ্চলিক বিপণন ডিভিশন নারায়ণগঞ্জের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইমামুদ্দিন শেখ, ডিজিএম প্রকৌশলী মো. গোলাম ফারুক, সোনারগাঁয়ের ডিজিএম প্রকৌশলী মো. সুরুজ আলম, নরসিংদীর ডিজিএম প্রকৌশলী মো. নাসিমুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হারুনুর রশীদ মোল্লা বলেনতিতাসে নারায়ণগঞ্জের অবস্থা খুব খারাপ। নারায়ণগঞ্জে এত অবৈধ সংযোগ, এজন্য প্রথম এখানে এসেছি। নারায়ণগঞ্জ আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা আইনগতভাবে চেষ্টা করবো। কোনো অনিয়ম হবে না। আমাদের অফিসের কেউ যদি বিরক্ত করে তাহলে কারও কাছে যাওয়ার দরকার নেই। আমার নম্বরে যোগাযোগ করবেন আমি সরাসরি অ্যাকশনে যাবো।

তিনি আরও বলেন, অনিয়মের ব্যাপারে আমি জিরো টলারেন্স। আমি যতদিন আছি, আমার এখানে কেউ অনিয়ম করতে পারবে না। আপনারা যদি সহযোগিতা করেন আমরাও আপনাদের সহযোগিতা করতে পারবো। এখান থেকেই দুর্নীতিমুক্ত হবে।

About the author

SOFT PRO IT