নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চালকদের প্রতিযোগিতায় শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি : তদন্ত কমিটি

না.গঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি : ৩ সদস্যের তদন্ত কমিটি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় গঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ২৩শে মার্চ বুধবার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ শামীম বেপারী জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজের কাছে ওই প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে লঞ্চ ডুবির প্রধান কারণ হিসেবে জাহাজ ও লঞ্চ চালানোর প্রতিযোগিতাকে দায়ী করা হয়েছে।

ডিসি মঞ্জুরুল হাফিজ বলেন, প্রতিবেদন আমি পেয়েছি। এতে লঞ্চ ডুবির জন্য কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান এডিএম শামীম বেপারী বলেন, আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করেছি। আমার কমিটির সঙ্গে যারা যারা কাজ করেছে সবাই মিলে একটি চিত্র তুলে ধরেছি। আমরা জায়গাটি পরিদর্শন করেছি। এখানে বিভিন্ন সুপারিশ করা হয়েছে। সেখানে আমরা তুলে ধরেছি অসম প্রতিযোগিতা হয়ে থাকে। কার আগে কে যাবে না যাবে এটা যেন না হয়। ছোট ছোট লঞ্চের পরিবর্তে যেন বড় নৌযান যেন নামানো হয়। যেহেতু এগুলো সামান্য ধাক্কা লাগলে ডুবে যায়। বিভিন্ন সুপারিশ যুক্ত করে আমরা প্রতিবেদনটি দাখিল করেছি।

প্রসঙ্গত, এর আগে গত ২০শে মার্চ রবিবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার আল আমিন নগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে কার্গো জাহাজ এমভি রূপসী ৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামে যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় শিশু, নারীসহ ১১ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এ ঘটনায় পরদিন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এক কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন ডিসি।

About the author

SOFT PRO IT