নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ড্রেন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে ড্রেন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকানারায়ণগঞ্জ সড়কের ড্রেন থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০শে মার্চ রবিবার রাত ১২টায় ফতুল্লার লামাপাড়া এলাকায় ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিক তার কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় বয়সও জানাতে পারেনি পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, স্থানীয়দের দেওয়া খবরে লিংক রোডের ড্রেন থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পচে বিকৃত হয়ে যাওয়ায় কিছুই বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, ৬থেকে ৭দিন আগে মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

About the author

SOFT PRO IT