র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মসজিদ নির্মাণে চেয়ারম্যান ইঞ্জি. মাসুমের অনুদান

মসজিদ নির্মাণে চেয়ারম্যান ইঞ্জি. মাসুমের অনুদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে মসজিদ নির্মাণে ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদ থেকে দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। গত ১৮ই মার্চ শুক্রবার বাদ জুম্মা মেঘনা শিল্পাঞ্চল এলাকার প্রতাপেরচর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে সমাজবাসীর কাছে এ ১০ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি।

এ সময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, এ মসজিদটি নির্মাণের জন্য এলাকাবাসীর সহযোগিতায় আমি উদ্যোগ নিয়ে মসজিদটির ভিত্তিস্থাপন করেছিলাম। সকলের সহযোগিতায় আমি মসজিদটির নির্মাণ কাজ অনেক দুর এগিয়ে নিয়ে এসেছি বাকি কাজ টুকু সকলের সহযোগিতায় সমাপ্ত করতে চাই। সেজন্য আমি মসজিদটির শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহর রহমতে নির্মাণ কাজে সহযোগিতা করে আসছি। আজও করেছি, ভবিষৎতে আপনাদের সাথে থেকে আল্লাহর পবিত্র ঘরটি নির্মাণে পাশে থাকবো ইনশা আল্লাহ্। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, সমাজের আরো ভালো ভালো কাজ করতে পারি।

About the author

SOFT PRO IT