নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধা নিবেদন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ১৭ই মার্চ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের ২নং রেল গেটস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুল দিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ কাউন্সিলরগণ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT