ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) :  নারায়ণগঞ্জের ফতুল্লায় লামিয়া (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ই মার্চ সোমবার দুপুরে ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকায় মৃত করিম শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত  লামিয়া ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরস্থ আব্দুল মতিন মিয়ার মেয়ে। সে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর একজন ছাত্রী।

নিহত লামিয়ার বাবা আব্দুল মতিন মিয়া জানান, মেয়ে লামিয়া কোচিং শেষ করে দুপুর ২ টায় বাসায় এসে পরীক্ষার ফি দেওয়ার জন্য টাকা চায়। ২/৩ পর দিব ফি দেয়া হবে বলে জানালে নিহত লামিয়া পাশের রুমে চলে যায় কিছুক্ষণ পর তার কোন সারা শব্দ না পেয়ে পাশের রুমে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পায় যে ঘরের সিলিংফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো নিহত লামিয়ার ঝুলন্ত দেহ। এরপর তাকে উদ্ধার করলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, সংবাদ পেয়ে রাত ৮ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। নিহত লামিয়ার  মানষিক সমস্যা ছিলো বলে তিনি জানান।

About the author

SOFT PRO IT