নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৯৮ হাজার ৫শ টাকা নিয়ে ভ্যান চালক নজরুল উধাও

৯৮ হাজার ৫শ টাকা নিয়ে ভ্যান চালক নজরুল উধাও
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : নগরীতে এক সুতা ব্যবসায়ীর ৯৮ হাজার ৫শ টাকা নিয়ে পালিয়েছে নজরুল নামের এক ভ্যান চালক। গত ১৩ই মার্চ রবিবার বিকালে ফতুল্লার বিসিক শিল্প এলাকা থেকে টাকা নিয়ে পালিয়ে যায় ওই ভ্যান চালক। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

নগরীর নয়ামাটি হাজী সুপার মার্কেটের মেসার্স আকিব ইয়ার্ণ ট্রেডার্সের মালিক আলাউদ্দিন মোল্লা জানান, তার প্রতিষ্ঠানের সুতা নজরুলের ভ্যানে করে বিসিক শিল্প এলাকার এবি এফ নীটওয়্যারে পাঠানো হয়। ওই প্রতিষ্ঠানের মালিক ভ্যান চালকের কাছে পাওনা টাকা হিসেবে ৯৮ হাজার ৫শ টাকা তুলে দেয়। কিন্তু নজরুল ওই টাকা নিয়ে আর নগরীর নয়ামাটি এলাকায় ফিরেনি।

আলাউদ্দিন মোল্লা আরও জানান, নজরুল নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে নয়ামাটি এলাকায় ভ্যান চালিয়ে আসছে। অনেক সময় সে মালামাল আনা নেওয়া করতো। নজরুলের ব্যবহৃত মোবাইল নম্বরটি (০১৭১৮৪৩৭১৩৭) বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও নেয়া হবে বলে জানান তিনি।

About the author

SOFT PRO IT