বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুত্র ও পুত্রবধূকে সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে পিটিয়ে আহত

বন্দর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে পৈত্রিক সম্পত্তি লিখে না দেওয়ার জের ধরে পাষান্ড কুলাঙ্গার পুত্র ও পুত্রবধূ কর্তৃক গর্ভধারনী মা আলমিনা বেগম (৪৫) কে গুরুত্বর আহত করার খবর পাওয়া গেছে। ১২ই মার্চ শনিবার বিকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নর বুরুন্দী এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতকে জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত মা বাদী হয়ে কুলাঙ্গার পুত্র রিমন ও তার পুত্রবধূ আইরিনকে আসামী করে ঘটনার ওই দিন রাতে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার জহির উদ্দিন মিয়ার ছেলে রিমন তার পৈত্রিক সম্পত্তি লিখে দেওয়ার জন্য তার মা আলমিনা বেগমকে দীর্ঘ দিন ধরে চাপ সৃষ্টি করে আসছে। এর ধারাবাহিকতায় শনিবার বিকালে পাষান্ড পুত্র রিমন ও তার স্ত্রী আইরিন পৈত্রিক সম্পত্তি লিখে দেওয়ার জন্য জন্মধারনী মা আলমিনা বেগমকে জানায়। এ ঘটনায় মা আলমিনা বেগম এখন সম্পত্তি লিখে দিবে না বলে জানালে ওই সময় পাষান্ড কুলাঙ্গার পুত্র রিমন ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে নিলা ফুলা ও কাটা জখম করে প্রাণ নাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এ রির্পোট লেখা পর্যন্ত কুলাঙ্গার রিমন ও তার স্ত্রী আইরিনকে গ্রেফতারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।

About the author

SOFT PRO IT